২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেচনিয়ার পার্লামেন্টে আত্মঘাতী হামলা, নিহত ৪

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেচনিয়ায় মঙ্গলবার আত্মঘাতী হামলা চালিয়ে মুসলিম বিদ্রোহীদের পার্লামেন্ট দখলের চেষ্টায় অন্ততপক্ষে চারজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 07:35 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

গ্রোজনি, রাশিয়া, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেচনিয়ায় মঙ্গলবার আত্মঘাতী হামলা চালিয়ে মুসলিম বিদ্রোহীদের পার্লামেন্ট দখলের চেষ্টায় অন্ততপক্ষে চারজন নিহত হয়েছে। তবে নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদেরকে হত্যা করে হামলার অবসান ঘটিয়েছে বলে জানিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভসহ আইন প্রয়োগকারী সংন্থাগুলো। চেচনিয়ার রাজধানী গ্রজনিতে স্থানীয় সময় সকাল ৫ টা ৪৫ মিনিটে তিন বিদ্রোহী পার্লামেন্ট ভবনে ঢুকে হামলা চালাতে শুরু করে। এ সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটালে ও অন্য হামলাকারীরা গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। সরকারি বাহিনীর অভিযান শুরুর আগ পর্যন্ত চলে এ হামলা। নিরাপত্তা বাহিনী পার্লামেন্ট বিদ্রোহীমুক্ত করার জন্য অভিযান শুরু করা মাত্র বাকী দুই হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কমিটি চারজন হামলাকরী নিহত হওয়ার কথা জানিয়েছে। ওদিকে, বিবিসি হামলায় দুই নিরাপত্তা কর্মকর্তা ও এক কর্মী নিহত হওয়ার কথা জানায়। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো হামলায় আহতের সংখ্যা ১৭ উল্লেখ করেছে। চেচেন নেতা কাদিরভ এক বিবৃতিতে জানিয়েছেন, বিদ্রোহীদের নির্মূল করতে বিশেষ অভিযান চালানো হয়েছে। পার্লামেন্টের ভেতর থেকে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। বিবিসি আরো জানায়, কিছু সূত্রের দেওয়া তথ্যমতে, পার্লামেন্টের স্পিকারের দপ্তরের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে স্পিকার জীবিত আছেন। রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ নুরগালিয়েভ বর্তমানে চেচনিয়া সফর করছেন। ধারণা করা হচ্ছে তিনি মস্কো সমর্থিত চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরোভের সঙ্গে জরুরি বৈঠক করবেন। চেচনিয়ার স্বাধীনতাকামীদের বিরুদ্ধে যুদ্ধে ক্রেমলিন বিজয় ঘোষণা করলেও সা