২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইন ছাড়িয়ে চীনের পথে মেগি

ভারী বৃষ্টিপাত নিয়ে সর্বোচ্চ মাত্রার (ক্যাটাগরি-৫) ঘূর্ণিঝড় মেগি ফিলিপাইনের মূল ভূখণ্ড অতিক্রম করে মঙ্গলবার চীনের দিকে যাচ্ছে। মেগির আঘাতে ফিলিপাইনের এক শতাংশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 03:54 AM

Updated : 25 Aug 2022, 07:25 PM

ম্যানিলা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারী বৃষ্টিপাত নিয়ে সর্বোচ্চ মাত্রার (ক্যাটাগরি-৫) ঘূর্ণিঝড় মেগি ফিলিপাইনের মূল ভূখণ্ড অতিক্রম করে মঙ্গলবার চীনের দিকে যাচ্ছে। মেগির আঘাতে ফিলিপাইনের এক শতাংশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফিলিপাইনের কৃষি বিভাগ প্রাথমিকভাবে হিসেব করে দেখেছে, এই প্রাকৃতিক দুর্যোগে কাগায়ান অঞ্চলের ১০ ভাগ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, মেগির আঘাতে মৃতের সংখ্যা ১০ জনের বেশি নয়। তবে ক্ষতির পূর্ণ বিবরণ মঙ্গলবার জানা যাবে বলে সংস্থাটি জানিয়েছে। ইতোমধ্যে ঘূর্ণিঝড়ের কারণে অনেক এলাকার বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার মেগি আঘাত হানায় ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ ইসাবেলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার দুপুর ২টার দিকে ফিলিপাইনের মূল ভূখণ্ড লুজনের উত্তরে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ১৪০ মাইল। চলতি বছর ফিলিপাইনে এর আগে আরো ৯টি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। তবে দশম ঘূর্ণিঝড় মেগিই ছিল সেগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৪০ ঘ.