২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সঙ্কট সমাধানে ইরানের ভূমিকা আছে: যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে সংঘাতময় পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে ইরানের ভূমিকা স্বীকার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 04:49 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

রোম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে সংঘাতময় পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে ইরানের ভূমিকা স্বীকার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন দূত রিচার্ড হলব্র"ক সোমবার আফগানিস্তান বিষয়ক আলোচনায় ইরানের ভূমিকা স্বীকার করেন। এক সাংবাদিক সম্মেলনে আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ মার্কিন দূত হলব্র"ক বলেন, আফগানিস্তান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে ইরানের ভূমিকা পালন করার আছে তা আমরা স্বীকার করি। এর আগে যুক্তরাষ্ট্র অতীতে কয়েকবারই আফগানিস্তানে জঙ্গিদের পেছনে ইরানের সহায়তার অভিযোগ করে এসেছে। তবে আফগান বাহিনীর হাতে বিদেশি বাহিনীর নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর পক্রিয়ার অগ্রগতি বিষয়ক আলোচনায় অন্যান্য দেশের সঙ্গে এবারই প্রথম যোগ দিয়েছে ইরান । রোমে আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক কনটাক্ট গ্র"পে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইরানের এক প্রতিনিধি। আফগান আলোচনায় এই প্রথম প্রতিনিধি পাঠিয়েছে ইরান। হলব্র"ক ঠিক এ সময়টিতেই এ মন্তব্য করলেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "ইরানের অংশগ্রহণের ব্যাপারে আমাদের কোনো আপত্তি আছে কিনা জিজ্ঞেস করা হলে আমরা বলেছি নেই। সুতরাং আলোচনায় ইরানের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২২৩৯ ঘ.