২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেনশন সংস্কার নিয়ে জোর আন্দোলনের মুখে সরাকোজি

ফ্রান্সে পেনশন সংস্কার পরিকল্পনা নিয়ে এ সপ্তাহে জোর আন্দোলনের মুখে পড়েছেন প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। শনিবার পঞ্চম দিনের মতো ধর্মঘট করছে ফরাসি পরিবহন ও তেল শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 02:28 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

প্যারিস, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফ্রান্সে পেনশন সংস্কার পরিকল্পনা নিয়ে এ সপ্তাহে জোর আন্দোলনের মুখে পড়েছেন প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। শনিবার পঞ্চম দিনের মতো ধর্মঘট করছে ফরাসি পরিবহন ও তেল শ্রমিকরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে ছাত্র-ছাত্রীরাও। পেনশন নিয়ে সরকারি পরিকল্পনার প্রতিবাদে চলছে এ আন্দোলন। ফ্রান্স সরকার অবসর গ্রহণের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করাসহ আরো বেশ কিছু নতুন নিয়ম চালু করতে চায়। এ সংস্কার প্রস্তাবের বেশিরভাগ নীতিমালাই পার্লামেন্টে অনুমোদন পেয়েছে। চলতি মাসের শেষ নাগাদ তা সিনেটে অনুমোদন পাওয়ার কথা রয়েছে। কিন্তু এ প্রস্তাবের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে শ্রমিক ইউনিয়ন ও বিরোধীরা। সিনেট ভোটের আগে ফ্রান্সে জোরালো এ আন্দোলনের মুখে এ পরিকল্পনা বাদ দেওয়ার জন্য সারকোজির ওপর চাপ বাড়ছে। অবসর গ্রহণের বয়স ৬২ বছর এবং পেনশন পাওয়ার বয়স ৬৭ করে ২০১৮ সাল নাগাদ ৭০ বিলিয়ন ইউরো (৫৮ বিলিয়ন পাউন্ড) ব্যয় কমানোর পরিকল্পনা করেছে সরকার। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলছেন, দেশের প্রবীণ মানুষের সংখ্যা ও বিপুল সরকারি ব্যয়ের রাশ টেনে ধরতে এ সংস্কার জরুরি। কিন্তু এ পরিকল্পনার বিরোধিতাকারীরা বলছেন, সারকোজি অর্থনৈতিক খাতের ব্যর্থতার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাই সরকারের এ পরিকল্পনা রুখে দঁড়াতে লাগাতার বিক্ষোভ-ধর্মঘট চলছে। এতে ব্যাহত হচ্ছে জীবযাত্রা। শনিবারের ধর্মঘটে ট্রেন চলাচল প্রায় অর্ধেকই বন্ধ ছিল। বন্ধ হয়ে গেছে ফ্রান্সের ১২ টি তেল শোধনাগারের প্রায় ১০ টিই। রোববার এবং সোমবারও ধর্মঘট চলতে থাকলে প্যারিসের প্রধান বিমানবন্দরের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল শিগগিরিই ফুরিয়ে যাবে। ফলে বিঘি