২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৬ বিদেশি সেনা নিহত

আফগানিস্তানে বুধবার পৃথক হামলায় ছয় বিদেশি সেনা নিহত হয়েছেন। ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 04:22 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

কাবুল, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে বুধবার পৃথক হামলায় ছয় বিদেশি সেনা নিহত হয়েছেন। ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী এ খবর জানিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে পৃথক দুই বোমা হামলায় পাঁচ সেনা মারা যান। প্রায় কাছাকাছি সময়ে পূর্বাঞ্চলে জঙ্গি হামলায় অপর এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (ইসাফ)। তবে তাৎক্ষণিকভাবে ইসাফ নিহত সেনাদের জাতীয়তা সম্পর্কে কিছু জানায়নি। চলতি মাসে আফগানিস্তানে ৩০ জনেরও বেশি বিদেশি সেনা নিহত হয়েছে। এ বছর এখন পর্যন্ত নিহত হয়েছে ৫৮১ জন বিদেশি সেনা । ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে তালেবান শাসনের অবসান ঘটানোর পর থেকে প্রায় ১০ বছর ব্যাপী এ যুদ্ধে ২ হাজারেরও বেশি বিদেশি সেনা নিহত হয়। নিহত সেনাদের মধ্যে অর্ধেকের বেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে গত দুই বছরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০০০ঘ.