বৈরুত, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ইসরায়েলের বৈরিতার বিরুদ্ধে লেবাননের পাশে থাকবে ইরান। লেবানন সফরকালে বুধবার এ আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
তিনি বলেন, "ইরানি জাতি সবসময়ই লেবাননের পাশে থাকবে। তাদেরকে কখনো একা ফেলে যাবে না।"
তিনি আরো বলেন, "আমরা বিশেষত ইহুদি রাষ্ট্রের (ইসরায়েল) শত্র"তার বিরুদ্ধে লেবানিজ জাতিকে অবশ্যই সহায়তা করব।"
লেবাননের প্রেসিডেন্ট মিশেল সুলাইমানের সঙ্গে বৈঠকে আহমাদিনেজাদ তার মন্তব্যে হিজবুল্লার কথা উল্লেখ করেননি।
বরং গোটা লেবাননের জন্যই ইরানের সমর্থনের বিষয়টিতে জোর দিয়ে তিনি বলেন, " আমরা একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী লেবাননের পক্ষে। আমরা সবসময়ই লেবানন সরকার এবং দেশকে সমর্থন করি।"
২০০৫ সালে ক্ষমতা গ্রহণের পর লেবাননে এটিই আহমাদিনেজাদের প্রথম সফর। এ সফরে লেবানন তাকে বীরোচিত সংবর্ধনা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১২৪ ঘ.
bdnews24