২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৮

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে একটি বেসামরিক কার্গো বিমান পর্বত চূড়ায় ধাক্কা খেয়ে বিধ্বস্ত হলে মঙ্গলবার কমপক্ষে ৮ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 10:35 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

কাবুল, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে একটি বেসামরিক কার্গো বিমান পর্বত চূড়ায় ধাক্কা খেয়ে বিধ্বস্ত হলে মঙ্গলবার কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। আফগান সেনাবাহিনী বুধবার জানায়, নিহতদের মধ্যে ছয়জন ফিলিপাইনের নাগরিক, একজন ভারতীয় এবং একজন কেনিয়ার নাগরিক। বাগরাম বিমান ঘাঁটি থেকে কাবুলে যাওয়ার পথে ২৫-৩০ কিলোমিটার পূর্বে একটি পর্বতে বিমানটি বিধ্বস্ত হয়। আফগান ও বিদেশি সেনারা হেলিকপ্টারসহ একটি অনুসন্ধান ও উদ্ধার বাহিনী ঘটনাস্থলে পাঠিয়েছে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের মুখপাত্র নানগিয়ালাই কোয়ালাতওয়াল বলেছেন, "বাগরাম থেকে কাবুলগামী কার্গো বিমানটি পর্বত চূড়ায় ধাক্কা খেয়েছে।" বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/বিবি/এলকিউ/১৬২৮ ঘ.