২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলকূপ খননে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

নির্ধারিত সময়ের সাত সপ্তাহ আগেই মঙ্গলবার গভীর পানির নিচে তেলকূপ খননের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 07:37 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ওয়াশিংটন, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নির্ধারিত সময়ের সাত সপ্তাহ আগেই মঙ্গলবার গভীর পানির নিচে তেলকূপ খননের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর কারণ হিসেবে ওবামা প্রশাসন থেকে জানানো হয়, যে নতুন নীতিমালা তারা জারি করেছেন তা মেনে চল্লে ব্রিটিশ পেট্রোলিয়ামের তেল নিঃসরণের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তেল কোম্পানিগুলোকে অবশ্যই নতুন নীতিমালা মেনে চলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী কেন সালাজার এক বিবৃতিতে বলেন, "তেল ও গ্যাস কোম্পানিগুলোকে কঠোর নীতিমালা, নিবিড় পর্যবেক্ষণ এবং তদারকের পরিবেশে কাজ করতে হবে।" ওদিকে বিশ্লেষকরা বলছেন, নতুন এ নীতিমালার ফলে প্রাথমিক পর্যায়ে গভীর পানির নিচে খনন কাজ চালানোর গতি কমে যেতে পারে। ব্রিটিশ পেট্রোলিয়ামের ম্যাকোন্ডো কূপের ছিদ্র দিয়ে উপসাগরীয় অঞ্চলে লাখ লাখ গ্যালন তেল ছড়িয়ে পড়ার পর মে মাসের শেষ দিকে গভীর পানির নিচে খননের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার। এ নিষেধাজ্ঞা নভেম্বর পর্যন্ত স্থায়ী হওয়ার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৩২ঘ.