লন্ডন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----বিশ্বে জ্বালানি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানে পৌঁছছে চীন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা 'আইইএ' মঙ্গলবার একথা বলেছে।
প্যারিস-ভিত্তিক আইইএ এর নির্বাহী পরিচালক নবোউ তানাকা এক শিল্প সম্মেলনে বলেছেন, " আমাদের বিশ্লেষণে চীনই এখন বিশ্বে সবচেয়ে বড় জ্বালানি ব্যবহারকারী দেশ।"
তিনি বলেন, বিশ্বে তেলের বাড়তি চাহিদার সম্ভবত অর্ধেকাংশই আসছে চীন থেকে। এ হার কখন কমবে তা কেউ জানে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২২২৫ গ.
bdnews24