২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে আবার কারফিউ

ভারত শাসিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ গিলানির ডাকা বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে মঙ্গলবার আবার কারফিউ জারি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

শীনগর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ ভারত শাসিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ গিলানির ডাকা বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে মঙ্গলবার আবার কারফিউ জারি হয়েছে। পুলিশ কাশ্মীরের আবাসিক এলাকাগুলো বন্ধ করে দিয়েছে। কাশ্মীরে সহিংস বিক্ষোভ থামাতে কর্তৃপক্ষের ছাড় দেওয়ার ঘোষণার পর এই প্রথম আবার বিক্ষোভ ডাকলো বিচ্ছিন্নতাবাদীরা। বিক্ষোভে নেতৃত্বদানকারী নেতা গিলানি কাশ্মীরের জনগণকে কারফিউ উপেক্ষা করে রাস্তায় আন্দোলনে নামার ডাক দিয়েছেন। কারফিউ ঘোষণার পর হাজার হাজার পুলিশ ও সেনা কাশ্মীরের রাস্তায় টহল দেয় এবং লাউডস্পিকারে করে লোকজনকে বাড়িতে থাকার নির্দেশ দেয়। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, কাশ্মীর উপত্যকাজুড়ে কারফিউয়ে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত অনাকাঙ্খিত কোন ঘটনার খবর পাওয়া যায়নি। কাশ্মীরে জুন থেকে শুরু হওয়া বড় ধরনের বিক্ষোভ সহিংসতায় ইতোমধ্যেই ১১০ জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১৫৫ ঘ.