কিয়েভ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ইউক্রেনের পূর্বাঞ্চলে মঙ্গলবার বাস ও মালবাহী ট্রেনের সংঘর্ষে প্রায় ৪০ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী মাইকোলা আজারোভ একথা জানিয়েছেন।
পুলিশ জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডিনিপ্রোপেত্রোভস্ক এলাকায় সকাল ৯ টার দিকে একটি রেলওয়ে ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী আজারোভ বলেন, '' আজ সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৪০ জন লোক নিহত হয়েছে।''
দুর্ঘটনায় নিহতদের স্মরণে মন্ত্রিসভার সদস্যরা এক মিনিট নিরবতা পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/
bdnews24