২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান বাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর শুরু আগামী বছর

আফগান বাহিনীর কাছে আগামী বছরের শুরুতে কিংবা জুলাইয়ের মধ্যে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর শুরু করতে চায় ন্যাটো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 06:34 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ব্রাসেলস, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগান বাহিনীর কাছে আগামী বছরের শুরুতে কিংবা জুলাইয়ের মধ্যে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর শুরু করতে চায় ন্যাটো। আর এ ব্যাপারে আগামী মাসেই একটি পরিকল্পনা অনুমোদনের প্রত্যাশা করছে ন্যাটোর মিত্র রাষ্ট্রগুলো। ন্যাটো মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন সোমবার জানান, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের লক্ষ্য ২০১৪ সালের মধ্যে আফগানিস্তানের সম্পূর্ণ দায়িত্ব দেশটির নিরাপত্তা বাহিনী গ্রহণ করুক। আগামী মাসে লিসবনে অনুষ্ঠেয় ন্যাটোর সম্মেলনে এ ব্যাপারে অনুমোদন দেওয়া হতে পারে। তবে এ বিষয়টি তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগতি ও আফগান বাহিনীর প্রস্তুতির ওপর অনেকাংশে নির্ভর করছে বলেও তিনি জানান। এক সংবাদ সম্মেলনে রাসমুসেন বলেন, "২০১১ সালের শুরুতে বা জুলাইয়ে আফগান বাহিনীর কাছে দেশটির নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের বিষয়টি লিসবন সম্মেলনে ঘোষণা করা হবে বলে আমি আশা করছি।" তিনি আরো বলেন, "আমরা সেই লক্ষ্যে কাজ করবো। আর পুরো হস্তান্তর প্রক্রিয়া অবশ্যই পরিস্থিতি ওপর ভিত্তি করে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২২০ঘ.