নয়াদিল্লি, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা উল্টে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে।
খবরে বলা হয়েছে, বাক্সার জেলায় রোববার দিনশেষে ৭০ জন যাত্রী বোঝাই নৌকাটি ঘূর্ণিস্রোতের মধ্যে পড়ে ডুবে যায়। উদ্ধারকর্মীরা ৩৬ টি মৃতদেহ উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকর্মীরা আরো দুটো মৃতদেহের খোঁজ করছে। বাকিরা সবাই সাঁতরে পাড়ে উঠেছে।
ভারতে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। গত জানুয়ারিতে পশ্চিমবঙ্গে একটি নৌকা উল্টে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়।
সূত্র: বিবিসি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২২ ঘ.
bdnews24