ইয়াঙ্গুন, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আগামী মাসের দীর্ঘ প্রতিক্ষীত নির্বাচনের আগে ৩ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমার জান্তা সরকার।
বন্দিদেরকে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ করে দিতেই সরকারের এ পরিকল্পনা। কারাবিভাগের এক কর্মকর্তা সোমবার একথা জানান।
নভেম্বর বা ডিসেম্বরে যেসব বন্দির মেয়াদ শেষ হচ্ছে তাদেরকেই মুক্তি তালিকায় রাখা হয়েছে। তবে এসমস্ত বন্দি কোন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে বা এদের মধ্যে কোনো রাজবন্দি আছে কিনা তা জানা যায়নি।
মানবাধিকার গ্র"পগুলো জানিয়েছে, মিয়ানমারে ২ হাজার ২শরও বেশি বন্দি রয়েছে। তবে মিয়ানমারের ৪৩ টি কারাগার এবং ১০০ টি লেবার ক্যাম্পে কোনো রাজবন্দি নেই বলে দাবি করে আসছে সরকার।
কারা বিভাগের কর্মকর্তা রয়টার্সকে বলেন, " প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং প্রায় ৩ হাজার বন্দি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।"
তিনি আরো বলেন, "আমি যতটুকু জানি, আসন্ন নির্বাচনে কারাবন্দিরা যাতে ভোট দিতে পারে এজন্য শাস্তির মেয়াদ ৩০ দিন পর্যন্ত কমিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬২১ ঘ.
bdnews24