২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানে ৭ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় ওয়াজিরস্তানে মার্কিন ড্রোন হামলায় রোববার কমপক্ষে সাত জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 09:17 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় ওয়াজিরস্তানে মার্কিন ড্রোন হামলায় রোববার কমপক্ষে সাত জঙ্গি নিহত হয়েছে। মার্কিন চালক বিহীন বিমান (ড্রোন) থেকে উত্তর ওয়াজিরস্তানের মির আলী শহরের কাছাকাছি এলাকার আফগান শরণার্থী শিবিরের একটি ঘরে ও তার পাশে থাকা দুটি গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লে কমপক্ষে পাঁচ জন নিহত হয়। হামলায় গাড়ি দুটিও ধ্বংস হয়ে যায়। এ হামলার কয়েক মিনিট পরে ড্রোন থেকে অন্য এক ক্ষেপণাস্ত্র হামলায় শরণার্থী শিবিরের নিকটবর্তী একটি নদী তীরে অন্য দু'জন নিহত হয়েছেন। পেশোয়ারের এক নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি উল্লেখ করে বার্তা সংস্থা এএফপি বলেছে, "কমপক্ষে সাত জঙ্গি নিহত ও তিন জন আহত হয়েছে।" আফগান সীমান্তবর্তী পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলকাগুলোতে তালেবান জঙ্গিদের লক্ষ্য করে ন্যাটো বাহিনী স