২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান অক্টোবর-নভেম্বরে আলোচনায় প্রস্তুত

পরমাণু কর্মসূচি নিয়ে অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতেই ছয় বিশ্ব শক্তির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 02:22 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

তেহরান, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পরমাণু কর্মসূচি নিয়ে অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতেই ছয় বিশ্ব শক্তির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুচের মোত্তাকি শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, "আমরা মনে করি অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুর দিকটা ইরানি প্রতিনিধিদের সঙ্গে ৫ ১ দেশগুলির সঙ্গে আলোচনার যথাযথ সময় হতে পারে।" জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র এবং জার্মানি পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচনা চালিয়ে আসছে। তবে, ইরানের ওপর আন্তর্জাতিকভাবে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার কারণে গত বছর অক্টোবর থেকে এ আলোচনা স্থগিত রয়েছে। আলোচনার স্থান নিয়ে মোত্তাকি বিস্তারিত কিছু না জানালেও ভিয়েনা বা জেনেভা আলোচনার সম্ভাব্য স্থান হতে পারে বলে বলে আসছেন পশ্চিমের কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএমটি/২০০৪ ঘ.