২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির খনিশ্রমিকদের বুধবার থেকে উদ্ধার শুরুর পরিকল্পনা

চিলির খনি দুর্ঘটনার ফলে ভূ-পৃষ্ঠের ৬০০ মিটারের বেশি গভীরে দুই মাসেরও বেশি আটকে থাকা ৩৩ শ্রমিককে বুধবার থেকে উদ্ধার শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন খনিমন্ত্রী লরেন্স গোলবার্গ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 07:05 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

কোপিয়াপো, চিলি, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- চিলির খনি দুর্ঘটনার ফলে ভূ-পৃষ্ঠের ৬০০ মিটারের বেশি গভীরে দুই মাসেরও বেশি আটকে থাকা ৩৩ শ্রমিককে বুধবার থেকে উদ্ধার শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন খনিমন্ত্রী লরেন্স গোলবার্গ। চিলির খনিমন্ত্রী লরেন্স গোলবার্গ জানান, সুড়ঙ্গ পথ খোঁড়ার কাজ শেষ হওয়ায় আগামী সপ্তাহের মাঝামাঝি খনিশ্রমিকদের বের করে আনার কাজ শুরু হবে। সাংবাদিকদের তিনি বলেন, "শ্রমিকদের উদ্ধার কাজ বুধবার থেকে শুরু করবো বলে আমরা আশা করছি।" শনিবার সুড়ঙ্গ পথ খোঁড়ার কাজ শেষ করে উদ্ধারকর্মীরা। চিলির রাষ্ট্রীয় টেলিভিশনে সুড়ঙ্গ খোঁড়ার শেষ মূহুর্তের দৃশ্য সরাসরি স