লন্ডন, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ৫২ বছরের বেশি বয়স হলেই ব্রিটিশরা হাসির কোনো বিষয় খুঁজে পান না। কেননা তখন থেকেই তারা বদমেজাজি হতে শুরু করেন। আর এটি নারীদের তুলনায় পুরুষের মাঝে বেশি দেখা যায়।
শুক্রবার প্রকাশিত একটি জরিপে এমন তথ্যই উঠে এসেছে।
জরিপে পঞ্চাশোর্ধ্ব ২ হাজার ব্রিটিশ নাগরিককে খুঁজে পাওয়া গেছে যারা তাদের চেয়ে যারা কম বয়েসীদের চেয়ে কম হাসে এবং অনেক বেশি অভিযোগ করে থাকে।
জরিপে দেখা গেছে বাচ্চারা দিনে তিনশ' বারের বেশি হাসে। তবে বয়োঃসন্ধিতে গিয়েই এ সংখ্যা কমতে থাকে। এ সময় একজন মানুষ গড়ে ছয়বার হাসে আর ষাটোর্ধ্ব মানুষেরা দিনে ২ দশমিক ৫ বার মুচকি হাসে।
টেলিভিশন চ্যানেল 'ডেভ' এ জরিপটি পরিচালনা করেছে।
হাসতে ভুলে যাওয়ার কারণ হিসেবে ব্রিটিশদের কৌতুক বলার অনভিজ্ঞতার কথা বলা হয়েছে। জরিপটিতে দেখা গেছে, গড়ে একজন ব্রিটিশ নাগরিক দুটো কৌতুক জানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২১১ঘ.
bdnews24