২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা হামলায় কুন্দুজের গভর্নর নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশে শুক্রবার একটি মসজিদে বোমা হামলায় কুন্দুজ প্রদেশের গভর্নরসহ আরো অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 10:57 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

কুন্দুজ, অক্টোর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশে শুক্রবার একটি মসজিদে বোমা হামলায় কুন্দুজ প্রদেশের গভর্নরসহ আরো অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছে। তাখারের পুলিশ প্রধান শাহ জাহান নূরি একথা জানিয়েছেন। নূরি রয়টার্সকে বলেন, "পরিস্থিতি গোলমেলে। এ হামলা আত্মঘাতী নাকি মসজিদে আগে থেকেই বোমা পাতা ছিল তা আমরা জানি না।" গভর্নর মোহাম্মদ ওমর তাখার প্রদেশের রাজধানী 'তালোকান' এর ঐ মসজিদে শুক্রবারের নামাজ আদায় করার সময় বোমা হামলা ঘটে। নূরি বোমা হামলায় ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন। আরো ২০ জন আহত হয়েছে বলেও জানান তিনি। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। আফগানিস্তানে গত মাসের পার্লামেন্ট নির্বাচনের পর এটিই সবচেয়ে মারাত্মক হামলা। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে জঙ্গি তৎপরতা এখনো সবচেয়ে বেশি। দু'সপ্তাহ আগে পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে তালেবান হামলায় ডেপুটি গভর্নর নিহত হয়েছে। আর এখন আফগানিস্তানের অপেক্ষাকৃত শান্ত উত্তরাঞ্চলেও পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৫৪ ঘ.