২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে দুটি আত্মঘাতী বোমা হামলায় বৃহস্পতিবার কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 03:53 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

করাচি, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে দুটি আত্মঘাতী বোমা হামলায় বৃহস্পতিবার কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। জনবহুল এক মাজারে আত্মঘাতী হামলাকারীরা এ হামলা চালায়। ঘটনার পর সেখানে পুলিশ ও এ্যাম্বুল্যান্স ছুটে যায়। বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে আরো কয়েকজন আহত হয়েছে। আব্দুল্লাহ শাহ গাজীর মাজারে এ ঘটনা ঘটে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাসিম এএফপিকে জানিয়েছেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে। জারদারি এক বিবৃতিতে জানিয়েছেন, মাজারে এ সপ্তাহের ব্যস্ততম বিকেলে বিস্ফোরণটি ঘটেছে। এ সময় দরিদ্রদের খাবার বিতরণ করা হচ্ছিল। লাহোরের এক মাজারে এরকম দুটি আত্মঘাতী বোমা হামলায় জুলাইয়ে ৪০ জন নিহত ও ২০০ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৪ ঘ.