লন্ডন, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ক্যান্সারে আক্রান্ত প্যারাগুয়ের প্রেসিডেন্ট ফার্নান্দো লুগো বুধবার হাসপাতাল থেকে ফিরেছেন।
শনিবার জরুরি ভিত্তিতে তাকে ব্রাজিলের সাও পাওলো হাসপাতালে ভর্তি করা হয়।
৫৯ বছর বয়সী লুগো একজন সাবেক ক্যাথলিক ধর্মযাজক।
পরীক্ষা-নিরীক্ষায় তার রক্ত জমাট বাধার সমস্যা ধরা পড়ে। এ সমস্যার সঙ্গে তার ক্যান্সার চিকিৎসায় নেওয়া কেমোথেরাপির যোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১১২৮ঘ.
bdnews24