২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিতে নোবেল: এগিয়ে জিয়াওবো ও সিমা

২০১০ সালের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে আছেন চীনের ভিন্নমতাবলম্বী লিউ জিয়াওবো এবং আফগানিস্তানের মানবাধিকারকর্মী সিমা সামার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 05:21 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

অসলো, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১০ সালের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে আছেন চীনের ভিন্নমতাবলম্বী লিউ জিয়াওবো এবং আফগানিস্তানের মানবাধিকারকর্মী সিমা সামার। চীনের লিউ জিয়াওবো একজন সাহিত্যের অধ্যাপক। চীনের গণতান্ত্রিক পুনর্গঠনের আন্দোলনের দায়ে তিনি ১১ বছর কারাভোগ করেছেন। লিউয়ের এ অর্জন বৈশ্বিক ক্ষমতা অর্জনের পথে অগ্রসরমান চীনের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরবে। অন্যদিকে সিমা সামার আফগান চিকিৎসক এবং নারী মানবাধিকার কর্মী। তিনি যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের মানবাধিকার কমিটির প্রধান এবং সুদানের মানবাধিকার প্রতিষ্ঠায়ও নেতৃত্ব দিয়েছেন। আফগানিস্তান ও মুসলিম বিশ্বে নারীদের চিকিৎসা করে তিনি নোবেল কমিটির দৃষ্টি কাড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/পিডি/২৩১২ ঘ.