হংকং, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আধুনিক চিত্রশিল্পী মার্ক শেগালের একটি চিত্রকর্ম সোমবার হংকংয়ে এক নিলামে ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
এশিয়ার কোনো নিলামে এটাই সবচেয়ে বেশি দামে সমকালীন পশ্চিমা কোনো চিত্রকর্ম বিক্রির ঘটনা।
নিলামকারী প্রতিষ্ঠান সিউল অকশন হাউস শেগালের 'বেস্টাইয়ার এইত মিউজিক' নামের চিত্রকর্মটি বিক্রি করে।
১৯৬৯ সালে আঁকা এই তৈলচিত্রটিতে তার চিরায়ত সেই খেয়ালি বৈশিষ্ট্যই ফুঁটে উঠেছে। অজ্ঞাতনামা এশীয় এক ক্রেতা চিত্রকর্মটি কিনে নিয়েছেন।
সিউল অকশন জানায়, এ চিত্রকর্মটি বিক্রির মাধ্যমে এ অঞ্চলের মানুষের মধ্যে বিশ্ব চিত্রকর্মের প্রতি আগ্রহ সৃষ্টির নতুন একটি রেকর্ড তৈরি হয়েছে। সোমবার এক নিলামে চিত্রকর্মটি বিক্রি হয়।
এর আগে এ বছরের শুরুতে লন্ডনে এশীয় এক ক্রেতা ৩৪ মিলিয়ন পাউন্ডে পাবলো পিকাসোর 'অ্যাঞ্জেল ফার্নান্দেজ দ্য সোটো' চিত্রকর্মটি কিনে নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৬ঘ.
bdnews24