২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাতাল রেল ধর্মঘটে অচল লন্ডন

পাতাল রেল কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘটে সোমবার অচল হয়ে পড়ে লন্ডন শহর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 11:45 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

লন্ডন, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাতাল রেল কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘটে সোমবার অচল হয়ে পড়ে লন্ডন শহর। শহরের অধিবাসীরা কাজে যেতে ও কাজ থেকে ফিরে আসতে মহাবিপদে পড়ে। রীতিমতো যুদ্ধ করে ফিরতে হয় বাসায়। তবে শহরের অবস্থা স্বাভাবিক ছিলো বলে দাবি করেছে পরিবহন সংস্থাগুলো। প্রায় ১০ হাজারের বেশি পাতাল রেল কর্মকর্তা-কর্মচারী সোমবার এ মাসে দ্বিতীয়বারের মতো ধর্মঘট পালন করেছে। পাতাল রেলের যাত্রীরা ভ্রমণ ব্যয় পরিশোধের জন্য প্রি-পেইড পদ্ধতি অনুসরণ করায় এবং এ কাজে স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহার থাকায় টিকেট বিক্রয় দপ্তরের ৮ শ' কর্মকর্তা-কর্মচারীর চাকরি কমাতে চায় কর্তৃপক্ষ। সরকারি এ পরিকল্পনা বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও ধর্মঘট পালন করছে পাতাল রেল কর্মকর্তা-কর্মচারীরা। ব্রিটেনের রেকর্ড বাজেট ঘাটতি কমাতে ক্ষমতাসীন কনজারভেটিভ-লিবারেল ডেমোক্র্যাট জোট ব্যাপক শ্রমিক বিক্ষোভের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/ ১৭৪২ ঘ.