লন্ডন, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---উত্তর আয়ারল্যান্ডের লন্ডনেরি একটি শপিং মলের কাছে মঙ্গলবার ভোরে এক গাড়িবোমা বিস্ফোরণ হয়েছে। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।
বিস্ফোরণের ঘণ্টাখানেক আগে একটি হুঁশিয়ারি বার্তা যায়।
এক বিবৃতিতে লন্ডনেরি পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের আশ-পাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে। পুলিশ আরো জানায়, এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ হামলায় দায়িত্ব কেউ স্বীকার করেনি।
তবে ধারণা করা হচ্ছে, এটা উত্তর আয়ারল্যান্ডকে ব্রিটিশ শাসনমুক্ত করতে কোনো আন্দোলনকারী গোষ্ঠীর কাজ হতে পারে।
১৯৯৮ সালে এক শান্তিচুক্তির মাধ্যমে বৃহত্তর পরিসরে তিন দশকের এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অবসান হয়। ওই আন্দোলনে ৩ হাজার ৬শ'রও বেশি মানুষ নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৪ঘ.
bdnews24