২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জার্মানসহ ১১ জঙ্গি নিহত

পাকিস্তানের উল্টরপশ্চিমাঞ্চলে সোমবার রাতে চালকবিহীন মার্কিন বিমান হামলায় ১১ জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে ৮ জনই জার্মান নাগরিক বলে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 03:39 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ইসলামাবাদ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উল্টরপশ্চিমাঞ্চলে সোমবার রাতে চালকবিহীন মার্কিন বিমান হামলায় ১১ জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে ৮ জনই জার্মান নাগরিক বলে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্থানের মিরানশাহর মির আলির একটি মসজিদে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে এই জঙ্গিরা নিহত হয়। বিস্তারিত কোনো কিছু না জানিয়ে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানান, নিহত জঙ্গিরা জিহাদ ইসলামি নামে একটি গোষ্ঠীর সদস্য। মির আলির একজন অধিবাসী টেলিফোনে রয়টার্সকে জানায়, "নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে জড়ো হয়। ঠিক তখুনি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।" ইউরোপে সন্ত্রাসী হামলার হুমকি বিষয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন হুঁশিয়ারি জানানোর একদিন পরই পাকিস্তানে এই হামলা চালানো হলো। গত সপ্তায় পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তারা বলেছিল, তাদের বিশ্বাস পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি গোষ্ঠী ইউরোপের শহরগুলোতে হামলার ষড়যন্ত্র করছে। ইউরোপে হামলা হতে পারে বলে যে ষড়যন্ত্রের ধারণা করা হচ্ছিল নিহত জঙ্গিরা তার সঙ্গে জড়িত বলে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, ফায়াজ নামের এক জার্মান নাগরিক ইউরোপে হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল। ক্ষেপণাস্ত্র হামলায় সে নিহত হয়েছে। মার্কিন চালকবিহীন বিমানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত জার্মান জঙ্গিরা ইত্তেহাদ-ই-জিহাদ বা আইজেইউ নামের একটি গোষ্ঠীর সদস্য। এই সংগঠনটির বেশ প্রভাব রয়েছে জার্মানিতে বসবাসরত তুর্কি স