২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইলেন্সারযুক্ত আগ্নেয়াস্ত্রের ব্যবহারে বিপর্যস্ত ইরাক

ইরাকে আত্মঘাতী বা গাড়ি বোমা হামলার পরিবর্তে জঙ্গিরা এখন সাইলেন্সারযুক্ত আগ্নেয়াস্ত্র বেশি ব্যবহার করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 06:39 AM

Updated : 25 Aug 2022, 06:45 PM

বাগদাদ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে আত্মঘাতী বা গাড়ি বোমা হামলার পরিবর্তে জঙ্গিরা এখন সাইলেন্সারযুক্ত আগ্নেয়াস্ত্র বেশি ব্যবহার করছে। হামলার এই কৌশল পরিবর্তনের ফলে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তাদের নিহতের সংখ্যা বেড়েই চলেছে। তাতে করে ইরাকের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির পরিবর্তে বেসামাল হয়ে পড়ছে পুরো পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, মার্চের সাধারণ নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টির পর সেখানে শত্র" ঘায়েলে জঙ্গিদের নতুন এবং কম ঝুঁকিপূর্ণ ও বেশি কার্যকরী এ পদ্ধতি প্রয়োগের সুযোগ বেড়েছে। সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের ওপর তদারককারী ইরাকের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, এ বছর সেখানে জঙ্গিদের সাইলেন্সারযুক্ত আগ্নেয়াস্ত্রের গুলিতে ৬ শ' ৬৮ জন নিহত হয়েছে। এ সংখ্যা ২০০৯ সালে ছিলো ৪ শ' ৭৩ এবং ২০০৮ সালে ২ শ' ৭০ বলেও জানায় সংস্থাটি। ইরাকের উপ স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল হুসেইন কামাল বলেন, গাড়ি বোমা হামলার মতো বড় ধরনের হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনী বেশ সফল হওয়ায় জঙ্গিরা এখন তাদের কৌশল পরিবর্তন করেছে। তিনি বলেন, "সে কারণে তারা হত্যার এ কৌশল নিয়েছে। এ অস্ত্রগুলো বহন এবং লুকিয়ে রাখা সহজ।" নিরাপত্তা প্রহরা চৌকিগুলোতে (চেকপয়েন্ট) পুলিশ ও সেনা সদস্যদের বিরুদ্ধে সাইলেন্সারযুক্ত এ আগ্নেয়াস্ত্রগুলো এখন অহরহ ব্যবহার করছে জঙ্গিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২০৫ঘ.