২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিডনি সমস্যায় হারাতে পারেন শ্রবণশক্তি!

মাঝারি ধরনের কিডনি রোগে আক্রান্ত বয়স্কদের শ্রবণশক্তি কমে যেতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 05:39 AM

Updated : 25 Aug 2022, 06:46 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাঝারি ধরনের কিডনি রোগে আক্রান্ত বয়স্কদের শ্রবণশক্তি কমে যেতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় একথা বলা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, ৫০ বছর বয়সী বা তার চেয়ে বয়স্কদের মধ্যে যাদের মাঝারি মাত্রায় কিডনি সমস্যায় আক্রান্ত তাদের ৫৪ শতাংশের কানে শোনার ক্ষেত্রেও কোন না কোন সমস্যা রয়েছে। আর এদের মধ্যে ৩০ শতাংশ কানে প্রায় কিছুই শোনে না বলল্লেই চলে। যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল ইনস্টিটিউট অন ডেফনেস অ্যান্ড আদার কমিউনিকেশন ডিসঅর্ডার' পরিচালিত ওই গবেষণায় আরো বলা হয়েছে, এ সংখ্যা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। এতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ৪৫ থেকে ৬৪ বছর বয়সীদের ১৮ শতাংশই কানে কম শুনছে। যুক্তরাষ্ট্রে প্রায় ৩ কোটি ১০ লাখ পূর্ণবয়স্ক মানুষ কিডনি সমস্যায় ভুগছেন। তাদের মধ্যে ৭৫ লাখ মানুষের কিডনি সমস্যা মাঝারি মাত্রার। গবেষকরা মনে করেন, কিডনি সমস্যার সঙ্গে শ্রবণশক্তি কমে যাওয়ার একটি যোগসূত্র রয়েছে এ ব্যাপারে কিডনি রোগীদের সচেতন হওয়া প্রয়োজন। 'আমেরিকান জার্নাল অন কিডনি ডিজিজেস' এ নতুন এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১২৬ঘ.