২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হচ্ছে বেসরকারি আফগান নিরাপত্তা কোম্পানিগুলো

বেসরকারি নিরাপত্তা কোম্পানিগুলো বন্ধ করে দিচ্ছে আফগানিস্তান। ইতোমধ্যে ৮ টি কোম্পানি বন্ধ ঘোষণা করাসহ ৪০০- এর বেশি অস্ত্র জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

কাবুল, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেসরকারি নিরাপত্তা কোম্পানিগুলো বন্ধ করে দিচ্ছে আফগানিস্তান। ইতোমধ্যে ৮ টি কোম্পানি বন্ধ ঘোষণা করাসহ ৪০০- এর বেশি অস্ত্র জব্দ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে। ২০১৪ সালের মধ্যে বিদেশি সেনাদের হাত থেকে আফগান নিরাপত্তার সব দায়িত্ব নিদেজের কাঁধে তুলে নেওয়ার জন্য প্রেসিডেন্ট হামিদ কারজাই যে পরিকল্পনা হাতে নিয়েছেন তারই অংশ হিসেবে এ অভিযান চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি জানান, আগস্টে কারজাইয়ের সমন জারির পর থেকে এ প্রক্রিয়া বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এ বছরের শেষ দিকে এর সমাপ্তি ঘটবে বলে আশা করা হচ্ছে। তিনি আরো জানিয়েছেন, জাতিসংঘ ও ন্যাটো-পরিচালিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী এ পদক্ষেপ সমর্থন করেছে। তিনি বলেছেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পরিকল্পনা নিষ্ঠার সঙ্গে দ্রুত বাস্তবায়ন করছে।" বাশারি বলেন, বেসরকারি নিরাপত্তা কোম্পানিগুলো বন্ধ করা হলেও এ পরিকল্পনা এমনভাবে সাজানো হয়েছে যেন নিরাপত্তা ঘাটতি দেখা না দেয়। তিনি আরো বলেছেন, বন্ধ হয়ে যাওয়া ম্পোনিগুলোতে চাকরিরতরা চাইলে আফগান নিরাপত্তা বাহিনীতে যোগ দিতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১২ ঘ.