বন, অক্টোবর ৩(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জার্মান পুনরেকত্রীকরণের পর আমাদের অর্থনীতি বাজে সময় পার করছে। পূর্ব জার্মানির দুর্বল অথীনীতির জের আমাদের এখনো বহন করতে হচ্ছে। চাকুরি পরবর্তী পেনশন সুবিধা কমে গেছে। অথচ উচ্চহারে কর পরিশোধ করতে হচ্ছে। বেকারত্বু বেড়েছে। আমি বলবো, দুই জার্মানির একত্রীকরণ- আমারা যারা তৎকালনী পশ্চিম জার্মানিতে ছিলাম তাদের জন্য খুব একটা সুফল বয়ে আনতে পারেনি।
৫৪ বছরের জার্মান নাগরিক পিটার ফ্রিস রোববার এভাবেই জার্মানি পুনরেকত্রীকরণের ২০ বছর পুর্র্তিতে তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।
তবে এর বিপরীত মতামতও আছে। ২৪ বছরের ভাষা গবেষক ক্রিস্টিনা এস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকতেই পারে। পুরো বিষয়টি রাজনৈতিক। তবে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক কারণে যে পরিবার না মানুষগুলো দু'দেশে বিভক্ত হয়ে গিয়েছিল তারা আবার এক হতে পেরেছে। এটি হচ্ছে সবচেয়ে ভালো দিক।
এরকম মিশ্র প্রতিক্রিয়া নিয়েই জার্মানি পুনরেকত্রীকরণের ২০ বছর পালিত হয়েছে রোববার। জার্মানির উত্তরাঞ্চলীয় শহর ব্রেমেনে র্যালি, কনসার্টের মধ্য দিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে এ বছরের অনুষ্ঠান শুরু হয।
রোববার বার্লিনের বুন্ডেসবুর্গ ফটকে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। জার্মানির বিভিন্ন শহরে বোরবার ও শনিবার রাতে কনর্সার্ট ও মেলার আয়োজন করা হয়। তবে ব্রেমেনে শনিবার শতাধিক বাম সমর্থক কর্মী জার্মান জাতীয়তাবাদের বিরুদ্ধে র্যালি করেছে। এ সময় প্রায় ৩ হাজার পুলিশ র্যালির আশে পাশে অবস্থান নেয়।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জার্মান ম্যাগাজিন সুপারইলুকে বলেছেন, গত ২০ বছরের পরিবর্তনের সঙ্গে পুর্ব জার্মানি অত্যন্ত চমৎকারভাবে মানিয়ে নিয়েছে।
পূর্ব জার্মানিতে বেড়ে ওঠা ম্যার্কেল ৯০ পূর্ব স্মৃতির কথা উলে
bdnews24