অসলো, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অসলো হতে স্টকহোমগামী একটি যাত্রীবাহী ট্রেন নরওয়ে-সুইডেন সীমান্তে শুক্রবার লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ জন আহত হয়েছে। নরওয়ের রেলওয়ে কোম্পানি এনএসবি একথা জানায়।
এনএসবি জানিয়েছে, আতহদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়। ট্রেনে ২৮০ জন যাত্রী ছিল।
এনএসবি'র এক মুখপাত্র শনিবার জানিয়েছে, "আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং কয়েকজন অসলোয় ফিরে গেছে। অন্যান্যরা স্থানীয় সিটি হলে রাত কাটিয়ে শনিবার সকালে বাসে করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/২২৩৮ ঘ.
bdnews24