২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডের ৩টি প্রদেশে জরুরি অবস্থা প্রত্যাহার

থাইল্যান্ডের তিনটি প্রদেশে শুক্রবার থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। তবে ব্যাংকক ও আশ-পাশের আরো তিনটি প্রদেশে এখনো জরুরি আইন জারি রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 06:18 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ব্যাংকক, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---থাইল্যান্ডের তিনটি প্রদেশে শুক্রবার থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। তবে ব্যাংকক ও আশ-পাশের আরো তিনটি প্রদেশে এখনো জরুরি আইন জারি রয়েছে। প্রদেশ গুলোর পরিস্থিতি এখনো স্থিতিশীল নয় দাবি করে সরকার সেখানে এ সেখানে আইন বলবৎ রেখেছে। সরকারের মুখপাত্র পানিতান ওয়াত্তানায়াগর্ন বলেন, "ব্যাংকক এবং মেট্রপলিটান প্রদেশগুলোতে অস্থিতিশীলতার ঝুঁকির কারণে সরকার জরুরি আইনের মেয়াদ বাড়াবে।" থাইল্যান্ডের এপ্রিল থেকে জরুরি অবস্থা জারি করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন প্রদেশ থেকে তা তুলেও নেওয়া হয়েছে। এপ্রিলে দেশটিতে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়লে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৯১ জন নিহত ও প্রায় ২০০০ মানুষ আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ঘ.