২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি আলোচনা নিয়ে 'শিগগির' সিদ্ধান্ত নেবে তালেবান

প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রস্তাবিত শান্তি আলোচনায় বসা নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তালেবান নেতারা। তবে 'শিগগির' তারা এ ব্যাপারে সিদ্ধান্তে নেবে বলে শুক্রবার তাদের এক মুখপাত্র জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 09:28 AM

Updated : 24 Aug 2022, 06:29 PM

কাবুল/লস্করগা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রস্তাবিত শান্তি আলোচনায় বসা নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তালেবান নেতারা। তবে 'শিগগির' তারা এ ব্যাপারে সিদ্ধান্তে নেবে বলে শুক্রবার তাদের এক মুখপাত্র জানিয়েছেন। গত বৃহস্পতিবার লন্ডনে আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে কারজাই তালেবান নেতাদের শান্তি আলোচনায় বসার আহ্বান জানান। এ সময় তিনি তালেবান নেতাদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে পার্লামেন্টের পরিকল্পনার কথা জানান। কারজাই আফগানিস্তানের ইসলামী দলগুলোর নেতাদেরও শান্তি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। তালেবান মুখপাত্র নিজেকে ক্বারী মোহাম্মদ ইউসুফ পরিচয় দিয়ে বলেন, "আমি এ শান্তি আলোচনা নিয়ে কথা দিতে পারি না। আলোচনায় বসা হবে কি না