২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অত্যাধুনিক নতুন জঙ্গি বিমান পরীক্ষা চালাল রাশিয়া

রাশিয়া শুক্রবার দীর্ঘ-প্রতীক্ষিত অত্যাধুনিক নতুন জঙ্গি বিমানের সফল পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতেই রাশিয়া এ পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 01:37 PM

Updated : 24 Aug 2022, 06:27 PM

মস্কো, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রাশিয়া শুক্রবার দীর্ঘ-প্রতীক্ষিত অত্যাধুনিক নতুন জঙ্গি বিমানের সফল পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতেই রাশিয়া এ পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রুগ্ন হয়ে পড়া রাশিয়ার প্রতিরক্ষা শিল্প এই প্রথমবারের মতো এ ধরনের অত্যাধুনিক জঙ্গি বিমানের সফল পরীক্ষা চালাল বলে জানিয়েছে বিমান নির্মাতা সুখই। তিনি জানান, বিমানটি ৪৭ মিনিট ধরে উড়ে। এটি রাডারে ধরা পড়বে না। সুখইয়ের মুখপাত্র ওলগা কায়ুকোভা রুশিয়া ২৪ টেলিভিশন চ্যানেলকে বলেন,"বিমানটি খুব ভালো উড়েছে। প্রথমবারের উড্ডয়নেই আমাদের সবার প্রত্যাশা পূরণ হয়েছে। এ পরীক্ষা দারুণভাবে সফল হয়েছে।" যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তির এফ-২২ র‌্যাপটোর জঙ্গি বিমানের জবাবে মস্কো এ নতুন জঙ্গি বিমান তৈরি করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তিতে একক আধিপত্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে অস্ত্র ক্রেতাদের মনোযোগ রাশিয়ার দিকে নিবিষ্ট করার চেষ্টা নিয়েছে মস্কো। রাশিয়ার প্রধান প্রধান টেলিভিশন চ্যানেল এ রিপোর্ট ঘটা করে প্রকাশ করেছে বিভিন্ন ফুটেজ দেখিয়ে। এতে দেখা যায়, সূচাকৃতির নাকবিশিষ্ট এবং রঙ বদলাতে সক্ষম জঙ্গি বিমানটি রাশিয়ার দূর প্রাচ্যে অবস্থিত সুখইয়ের কমসোমলস্ক অন- আমুরের বরফাবৃত বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। তবে এ উড্ডয়ন অনুষ্ঠানে কোনও বিদেশি সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। বিশ্লেষকরা বলছেন, নতুন এ জঙ্গি বিমানটি রাশিয়ার সামরিক বাহিনীতে ব্যবহার করতে আরও ৫ থেকে ৭ বছর লাগবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯২৮ ঘ.