২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জান্তা সরকার মামলা প্রভাবিত করার চেষ্টা করছে: সু চি

মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি বলেছেন, তাকে নভেম্বরে মুক্তি দেওয়ার কথা বলে জান্তা সরকার আদালতের মামলা প্রভাবিত করার চেষ্টা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 01:14 PM

Updated : 24 Aug 2022, 06:28 PM

ইয়াঙ্গুন, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি বলেছেন, তাকে নভেম্বরে মুক্তি দেওয়ার কথা বলে জান্তা সরকার আদালতের মামলা প্রভাবিত করার চেষ্টা করছে। সু চি তার গৃহবন্দিত্বের বিরুদ্ধে আদালতে আপীল করার এ সময়ে জান্তা সরকারের মন্ত্রীর মুখে তাকে মুক্তি দেওয়ার মন্তব্য আদালত অবমাননার সামিল বলে উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মুং উ ২১ জানুয়ারি স্থানীয় কর্মকর্তাদের এক বৈঠকে বলেন, নোবেলজয়ী সু চি আগামী নভেম্বরে মুক্তি পেতে পারেন। এর আগেই মিয়ানমারে দীর্ঘ প্রতীক্ষিত পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সু চি জানান, মন্ত্রীর উচিত হয়নি সুপ্রিম কোর্টে তার আপিল চলাকালে এ ধরনের মন্তব্য করা। সু চির বরাত দিয়ে তার অন্যতম আইনজীবী এবং ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়ান উইন রয়টার্সকে একথা বলেন। সু চির সঙ্গে তার হ্রদের ধারের বাড়িতে বৈঠকের এক দিন পর উইন বলেন,"তিনি অনুভব করছেন যে মন্ত্রীর এ ধরনের মন্তব্য আইনের ধারা এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে প্রভাবিত করবে।" গত ২১ বছরের মধ্যে ১৫ বছর গৃহবন্দিত্বে কাটানো সু চি গত আগস্টে আবার নতুন করে ১৮ মাসের গৃহবন্দিত্বের মুখে পড়েছেন। এক মার্কিনি সু চির বাড়িতে অনুপ্রবেশ করা নিয়ে বিচারে তার এই সাজা হয়। সু চির নতুন ১৮ মাসের এ গৃহবন্দিত্ব নভেম্বরে শেষ হওয়ার কথা। এমন রায় আন্তর্জাতিক স