২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে অভুক্তদের হামলায় খাদ্য বিতরণ বিঘ্নিত

ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে ত্রাণের জন্য মরিয়া ক্ষুব্ধ অভুক্ত মানুষের হামলায় বৃহস্পতিবার রাজধানীর তিনটি এলাকায় খাবার বিতরণ বিঘ্নিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 10:14 AM

Updated : 24 Aug 2022, 06:28 PM

পোর্ট অব প্রিন্স, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে ত্রাণের জন্য মরিয়া ক্ষুব্ধ অভুক্ত মানুষের হামলায় বৃহস্পতিবার রাজধানীর তিনটি এলাকায় খাবার বিতরণ বিঘ্নিত হয়েছে। হাইতির সংস্কৃতি মন্ত্রণালয়ের সামনে দুটো ট্রাকে খাবার বিতরণ করছিল হাইতির পুলিশ। এ সময় ক্ষুব্ধ জনতা ট্রাক দুটো আক্রমণ করলে বেশ কয়েকজন মাটিতে পড়ে পদপিষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ে। ওদিকে, একই দিন জাতিসংঘ শান্তিরক্ষীরা রাজধানীর বস্তি এলাকা সোলেইল এ চাল বিতরণের সময় অভুক্ত মানুষ জটলা পাকিয়ে আক্রমণ করতে উদ্যত হলে ফাঁকা গুলি করে বিক্ষোভ থামানো হয়। হাইতির যাদুঘরের সামনেও খাদ্য বিতরণ বিঘি