২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি বৈঠক নিয়ে তালেবানদের সিদ্ধান্ত শিগগিরই

আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসার ব্যাপারে তালেবান নেতারা খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন। শুক্রবার তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 09:03 AM

Updated : 24 Aug 2022, 06:28 PM

কাবুল, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসার ব্যাপারে তালেবান নেতারা খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন। শুক্রবার তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ একথা জানিয়েছেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বৃহস্পতিবার যুদ্ধ বন্ধের চেষ্টায় তালেবানদের শান্তি পরিষদে আমন্ত্রণ জানানোর পর তারা এ প্রতিক্রিয়া জানাল। তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে কারজাই বয়োবৃদ্ধ ও প্রভাবশালী আফগানদের সংসদ লয়া জিরগার পরিকল্পনার কথা জানান। একইসঙ্গে তিনি ইসলামী দলগুলোর নেতাদের শান্তি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ বলেন,"আমি এ শান্তি আলোচনা নিয়ে কথা দিতে পারি না। আলোচনায় বসা হবে কি হবে না