২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের শান্তি বৈঠকে আমন্ত্রণ কারজাই সরকারের

আফগানিস্তানে লড়াই বন্ধের পদক্ষেপ হিসাবে আদিবাসী নেতাদের শান্তি পরিষদে বৃহস্পতিবার তালেবান নেতাদের আমন্ত্রণ জানিয়েছে কাবুল সরকার। সরকারের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 03:01 PM

Updated : 24 Aug 2022, 06:26 PM

লন্ডন, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে লড়াই বন্ধের পদক্ষেপ হিসাবে আদিবাসী নেতাদের শান্তি পরিষদে বৃহস্পতিবার তালেবান নেতাদের আমন্ত্রণ জানিয়েছে কাবুল সরকার। সরকারের এক মুখপাত্র একথা জানিয়েছেন। শান্তি প্রতিষ্ঠার এ চেষ্টায় সৌদি আরবকেও সাহায্য করার আহ্বান জানানো হয়েছে। লন্ডনে ৬০ জাতি আফগানিস্তান সম্মেলনে কাবুল সরকারের মুখপাত্র হামিদ এলমি রয়টার্সকে বলেন, তালেবানদেরকে শান্তি পরিষদ কিংবা লয়া জির্গার বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে। এ বছরের শুরুর দিকেই বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, "আমরা চাই তারা আসুক।" এর আগে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই জানান, আফগানিস্তানে শান্তি, স