২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে দুই বিরোধী বিক্ষোভকারীর ফাঁসি

ইরানে বৃহস্পতিবার ২ জন সরকারবিরোধী বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়া হয়েছে। দুজনকেই গত ২৭ ডিসেম্বরে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পুনর্নির্বাচনের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ-বিক্ষোভকালে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 01:57 PM

Updated : 24 Aug 2022, 06:26 PM

তেহরান, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে বৃহস্পতিবার ২ জন সরকারবিরোধী বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়া হয়েছে। দুজনকেই গত ২৭ ডিসেম্বরে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পুনর্নির্বাচনের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ-বিক্ষোভকালে গ্রেপ্তার করা হয়। আল্লাহর শত্র" হিসাবে দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ দুইজনের নাম মোহাম্মাদ রেজা আলিজামানি এবং আরাশ রাহমানিপুর। তারা সরকার পতনের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ইরানের একটি সংবাদ সংস্থা একথা জানিয়েছে। গত বছর জুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর ইরানে ব্যাপক বিক্ষোভ হয়। ইসলামি বিপ্লবের পর এটাই ছিল ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ। নির্বাচন সংশ্লিষ্ট বিক্ষোভ-সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এই প্রথম কারো মৃত্যুদণ্ড কার্যকর করা হল। আরও অনেক বিক্ষোভকারী ও সরকার সমালোচককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আইএসএনএ জানায়, "মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ওই দুজনের দণ্ড বৃহস্পতিবার ভোরে কার্যকর করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৫৬ ঘ.