২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় আরেক মার্কিনি আটক

উত্তর কোরিয়া অবৈধ অনুপ্রবেশের দায়ে আরও এক মার্কিনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। বৃহস্পতিবার দেশটি একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 12:12 PM

Updated : 24 Aug 2022, 06:26 PM

সউল, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া অবৈধ অনুপ্রবেশের দায়ে আরও এক মার্কিনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। বৃহস্পতিবার দেশটি একথা জানিয়েছে। ওই মার্কিনি ২৫ জানুয়ারি চীন সীমান্ত দিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করে। উত্তর কোরিয়ার সংবাদসংস্থা কেসিএনএ জানায়, লোকটি 'অনুমতি ছাড়াই প্রবেশ করেছে।" তবে সংস্থাটি বিস্তারিত আর কিছু জানায়নি। ডিসেম্বরে রবার্ট পার্ক নামের এক মার্কিন মানবাধিকার কর্মীকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে উত্তর কোরিয়া । এর আগে অবৈধ প্রবেশের কারণে দুই মার্কিন সাংবাদিককে চারমাস আটক করে রাখে উত্তর কোরিয়া। পরে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাদের ছাড়িয়ে নিয়ে যান। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি বিষয়ক আলোচনায় পার্ককে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৪৮ ঘ.