কলম্বো, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের জয়ে ইতিবাচক সাড়া দিয়েছে শ্রীলংকার জনগণ।
মঙ্গলবার অনুষ্ঠিত ওই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন রাজাপাকসে।
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, প্রেসিডেন্ট রাজাপাকসে ৫৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সেনা কমান্ডার জেনারের সারাথ ফনসেকা পেয়েছেন ৪০ শতাংশ ভোট।
রাজাপাকসে জয়ী হওয়ায় অনেকেই খুশি হয়েছেন বলে জানিয়েছেন।
ট্যাস্কি চালক সোমাপালা বলেন, "আমরা এটাই চেয়েছিলাম। আমরা মাহিন্দার (প্রেসিডেন্ট) জয়ই চাইছিলাম।"
অনুভূতি প্রকাশ করতে গিয়ে থানুজা উইরসেকেরা বলেন, "আমরা এ বিজয়ে খুশি। আমাদের প্রেসিডেন্ট ভবিষ্যতে শ্রীলংকার জন্য ভাল কিছু করবেন এটাই আমাদের প্রত্যাশা। তিনি আমাদেরকে সমানভাবে দেখবেন এটা প্রত্যাশা করছি।"
দ্বিতীয় মেয়াদে রাজাপাকসের শপথ গ্রহণের তারিখ এখনও ঠিক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪০ ঘ.
bdnews24