বৈরুত, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লেবানিজ ও আন্তর্জাতিক উদ্ধারকারীরা ভূমধ্যসাগরে বিধ্বস্ত হওয়া ইথিওপিয়ার বিমানের যাত্রী এবং বিমানের ফ্লাইট রেকর্ডার খুঁজতে মঙ্গলবার অনুসন্ধান তৎপরতা বাড়িয়েছে।
সোমবার বৈরুত বিমানবন্দরে উড্ডয়নের মিনিট কয়েক পরেই ইথিওপিয়ার একটি যাত্রীবাহী বিমান ৯০ জন আরোহী সমেত ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আরোহীদের সবাই মারা গেছেন।
মার্কিন উদ্ধারকারী জাহাজ ছাড়াও ইউরোপ ও জাতিসংঘের শান্তি রক্ষার কাজে নিয়োজিত হেলিকপ্টার সোমবার সারা রাত দুর্ঘটনাকবলিত যাত্রীদের সন্ধান করেছে।
আদ্দিস আবাবার উদ্দেশে রওনা হওয়া বিমানটির ৯০ জন যাত্রীর বেশিরভাগই ছিলেন লেবানীয় এবং ইথিওপীয়। উড্ডয়নের পাঁচ মিনিট পরেই বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
লেবানিজ এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত দুজন শিশুসহ ১৪ ব্যক্তির মৃহদেহ খুঁজে পাওয়া গেছে। ২৪ জনের মৃতদেহ খুঁজে পাওয়ার আগে দেওয়া তথ্যটি ভুল ছিল।
তিনি আরও জানান, সমুদ্রে বিধ্বস্ত হওয়ার আগে শূন্যে থাকতেই বিমানটি ভেঙে যায়। তবে বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে কোনও ধরনের সন্ত্রাসী হামলার কারণ নাকচ করে দিয়েছে লেবানন কর্তৃপক্ষ।
লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, রাজধানীর ১০ কিমি দক্ষিণে নামেহ উপকূলে অনুসন্ধান তৎপরতা বাড়ানো হয়েছে। যদিও রাতের বেলায় উন্মাতাল সাগর এবং বড় বড় ঢেউয়ের কারণে অনুসন্ধান তৎপরতা বিঘি
bdnews24