২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়িবোমায় ৩৬ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদের তিনটি সুপরিচিত হোটেলে সোমবার পৃথক গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৬ জনের প্রাণহানি হয়েছে। পুলিশ জানিয়েছে, কয়েক মিনিটের ব্যধানে চালানো এসব আত্মঘাতী গাড়িবোমা হামলায় আরো কমপক্ষে ৭১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 04:05 PM

Updated : 24 Aug 2022, 06:21 PM

বাগদাদ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাকের রাজধানী বাগদাদের তিনটি সুপরিচিত হোটেলে সোমবার পৃথক গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৬ জনের প্রাণহানি হয়েছে। পুলিশ জানিয়েছে, কয়েক মিনিটের ব্যধানে চালানো এসব আত্মঘাতী গাড়িবোমা হামলায় আরো কমপক্ষে ৭১ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও আছে। প্রথম বিস্ফোরণটি হয় টাইগ্রিস নদীর পূর্ব পারে বাগদাদের ঐতিহাসিক ইশতার শেরাটন হোটেলের প্রবেশদ্বারের কাছে। দ্বিতীয়টি হয় আল-হামরা হোটেলের ঠিক বাইরে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের পর থেকে পশ্চিমা সাংবাদিকরা এ হোটেলটি ব্যবহার করে আসছেন। তৃতীয় হামলাটি হয় ব্যাবিলন হোটেলের কাছে। এখানে পর্যটকরা থাকেন এবং মাঝেমধ্যে সরকারি বৈঠক হয়। বাগদাদে এর আগে বড় ধরনের হামলা হয়েছিল গত ৮ ডিসেম্বর। সেদিন লাগাতার কয়েকটি গাড়িবোমা হামলায় শতাধিক লোকের প্রাণহানি হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/২২০০ ঘ.