২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যুর আশঙ্কা

লেবাননের রাজধানী বৈরুতের বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সোমবার ৯০ জন যাত্রী নিয়ে ইথিওপিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ভূমধ্যসাগরে নিমজ্জিত হয়েছে। এতে বিমানটির সব আরোহীরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।(আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 01:45 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

বৈরুত, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের রাজধানী বৈরুতের বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সোমবার ৯০ জন যাত্রী নিয়ে ইথিওপিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ভূমধ্যসাগরে নিমজ্জিত হয়েছে। এতে বিমানটির সব আরোহীরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত ২৪ জনের লাশ খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল। এর মধ্যে অন্ততপক্ষে ৬ জন ইথিওপিয়ার। আর কিছু লাশ এমনভাবে বিকৃত হয়ে গেছে যে সেগুলো সনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন পড়বে। বিমানবন্দর সূত্র জানায়, স্থানীয় সময় রাত ২টা ১০ মিনিটে উড্ডয়নের ৫ মিনিট পরেই বিমানটি ঝড়ো হাওয়া ও প্রচণ্ড বৃষ্টির মধ্যে পড়ে। বিমানটি ইথিপিয়ার আদ্দিস আবাবার উদ্দেশে ছেড়েছিল। সন্ধ্যার দিকে বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি আদ্দিস আবাবা থেকে বৈরুতে আসে। লেবাননের সেনাবাহিনী বলেছে, বিমানটি আকাশেই বিধ্বস্ত হয়েছে এবং এর ১২ ঘন্টা পর আর কাউকে জীবীত পাওয়ার আশাও ক্ষীণ হয়ে পড়েছে। ইথিওপিয়া এয়ারলাইনস এর প্রধান নির্বাহী কর্মকর্তা জিরমা ওয়েক বলেছেন, তিনি লেবানন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কেউ জীবীত থাকার খবর পাননি। লেবাননের পরিবহন মন্ত্রী গাজী-আল-আরিদি বিমান বন্দরে সাংবাদিকদের জানান, বিমানটিতে ৮৩ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। এর মধ্যে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন লেবাননের ও ২২ জন ইথিওপিয়ার, দুই জন ব্রিটিশ এবং বাকিরা ছিলেন কানাডা, রাশিয়া, ফ্রান্স, ইরাক ও সিরিয়ার নাগরিক। এ সময় বিমান বন্দরে ওই বিমানের যাত্রীদের আত্মীয়রা তাদের স্বজনের খোঁজে ভিড় করে। আরিদি সাংবাদিকদের বলেন, "লেবাননের রাজধানী বৈরুতের ১০ কিলোমিটার দক্ষিণে উপকূলীয় গ্রাম না'মেহ থেকে সাড়ে তিন কিলোমিটার (২ মাইল) পশ্চিমে বিমানটি বিধ্বস্ত হয়।" ওদিকে, ফ্রান্সের দূতাবাস জানিয়েছে, বিমানটিতে লেবাননে ফরাসী রাষ্ট্রদূত ডেনিস পেইটনের স্ত্রী মারলা পেইটনও ছিলেন। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সামরিক মুখপাত্র কর্নেল ডিয়েগো ফুলকো বলেন, উপকূলীয় টাস্কফোর্সের দুইটি জাহাজ ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে, আরেকটি পথে আছে। জাতিসংঘের দুইটি হেলিকপ্টারও সেখানে রয়েছে। এছাড়া, সাইপ্রাস পুলিশের একটি হেলিকপ্টার ও সাইপ্রাসে অবস্থানরত ব্রিটিশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারও সেখানে রয়েছে। লেবাননের প্রেসিডেন্ট মিশেল সুলায়মান জানান, আমার মনে হয় না এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। এই মূহুর্তে কোনো স্যাবোটাজের ঘটনা অসম্ভব মনে হচ্ছে। তবে পরে তদন্তে সত্য ঘটনা বেরিয়ে আসবে। ইথিওপিয়ার শত শত মানুষ লেবাননে গৃহকর্মীর কাজ করেন। লেবাননে কর্মরত শত শত ইথিওপীয় গৃহকর্মীদের নিয়ে এই এয়ারলাইন্সের বিমান নিয়মিত চলাচল করে এই রুটে। লেবাননের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির কিছু যাত্রী মূলত অ্যাঙ্গোলায় যাচ্ছিল। ইথিওপিয়ার রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনা আফ্রিকার বিমান চলাচলের ক্ষেত্রে একটি বড় ঘটনা। স