টেক্সাস, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের টেক্সাসের সমুদ্রবন্দরে দুটি জাহাজের ধাক্কায় সমুদ্রে ছড়িয়ে পড়েছে টন টন লিটার খনিজ তেল।
পোর্ট আর্থার বন্দরে একটি তেলবাহী জাহাজকে একটি টোয়িং জাহাজ ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এ ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
সমুদ্রে ঠিক কী পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে তা জানা যায়নি। তবে তেলবাহী জাহাজটি ৮০ ব্যারেল অশোধিত তেল এক্সন মোবিলের শোধানাগারে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া তেল থেকে বেরোনো বাস্পে বন্দরে হাইড্রোজেন সালফাইড দূষণের আশঙ্কায় কর্তৃপক্ষ কয়েক ঘন্টার জন্য অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৯ ঘ.
bdnews24