নয়াদিল্লি, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের কর্মপরিকল্পনা জমা দেওয়ার সময়সীমা পূরণে রোববার চীনের নেতৃত্বে নয়াদিল্লিতে ৪ জাতি জলবায়ু বৈঠক হয়েছে। এতে বিশ্ব উষ্ণায়ন মোকাবেলার লড়াইয়ে তহবিল সরবরাহের জন্য নতুন করে ধনী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা হয়।
বৈঠকে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত এবং চীনের পরিবেশমন্ত্রীরা উন্নয়নশীল দেশগুলোর জন্য ধনী দেশগুলোর তহবিল সরবরাহের প্রতিশ্র"তি পূরণের বিষয়টিতে জোর দেন।
একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জন্য জলবায়ু তহবিল নির্ধারণ করা নিয়েও তারা আলোচনা করেন। ঝুঁকিপূর্ণ এই দেশগুলোর জন্য ২০১০ সালের মধ্যে ধনী দেশগুলোর কাছ থেকে ১০ বিলিয়ন ডলার আদায়ে এই ৪ জাতি গ্র"প কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছে।
কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে ধনী দেশগুলো ২০১০-১২ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য ৩০ বিলিয়ন ডলারের জলবায়ু তহবিল এবং ২০২০ সাল নাগাদ ১০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে।
নয়াদিল্লি বৈঠকে ৪ জাতি গ্র"প বলেছে, এ বছর ১০ বিলিয়ন ডলার সরবরাহ হলে তা ধনী দেশগুলোর প্রতিশ্র"তি পূরণের লক্ষণ বলে ধরে নেওয়া হবে।
এছাড়াও জলবায়ু লড়াইয়ে স্বতন্ত্র কিছু তহবিলের ব্যবস্থা করা নিয়েও ৪ জাতি আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছে। তবে এর কোনও পরিমাণ বা সময় উল্লেখ করেনি তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২২ ঘ.
bdnews24