২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী সঙ্কট কাটাতে ইরাকে জো বাইডেন

ইরাকে নির্বাচন নিয়ে জটিলতা এবং রাজনৈতিক সঙ্কট কাটানোর চেষ্টায় বাগদাদে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার ইরাকি নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি অতিদ্রুত সঙ্কট সমমাধানের আশা প্রকাশ করেছেন।(ভিডিও দেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 10:15 AM

Updated : 24 Aug 2022, 06:21 PM

বাগদাদ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে নির্বাচন নিয়ে জটিলতা এবং রাজনৈতিক সঙ্কট কাটানোর চেষ্টায় বাগদাদে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার ইরাকি নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি অতিদ্রুত সঙ্কট সমমাধানের আশা প্রকাশ করেছেন। ইরাকে নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ মার্চ। কিন্তু তার আগেই জটিল হয়ে উঠেছে ইরানের রাজনৈতিক পরিস্থিতি। নিষিদ্ধ ঘোষিত বাথ পার্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত মোট ৫শ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। আরও ১০ টি গোষ্ঠীকে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেখা দিয়েছে রাজনৈতিক সঙ্কট। ৫শ জনের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তে নাখোশ হয়েছে ইরাকের সুন্নি মুসলমানরা। তারা বিষয়টিকে দেখছে, তাদেরকে কোণঠসা করার প্রচেষ্টা হিসাবে। সাদ্দামের আমলে সুন্নিরাই ইরাকে ২০ বছরেরও বেশি সময় ধরে আধিপত্য করে আসছিল। নির্বাচনে প্রার্থী নিষিদ্ধের সিদ্ধান্তটি নিয়ে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে বাগদাদে যান বাইডেন। তিনি ইরাকি নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা চালান। তবে তিনি মুখে সেকথা স্বীকার না করে বলেন, যে কোনও সঙ্কট সমাধানে ইরাকিদেরই উদ্যোগ নিতে হবে। প্রেসিডেন্ট জালাল তালাবানি ও প্রধানমন্ত্রী নূরি আল মালিকির সঙ্গে বৈঠকের পর বাইডেন বলেন, ইস্যুটি আইনি প্রক্রিয়ায় সমাধান করা উচিত এবং প্রত্যেকেরই উচিত ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬০০ ঘ.