২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন পিছাচ্ছে

পার্লামেন্ট নির্বাচন সেপ্টেম্বর পর্যন্ত চারমাস পিছিয়ে দিচ্ছে আফগানিস্তানের নির্বাচন কমিশন। নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 09:29 AM

Updated : 24 Aug 2022, 06:21 PM

কাবুল, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- পার্লামেন্ট নির্বাচন সেপ্টেম্বর পর্যন্ত চারমাস পিছিয়ে দিচ্ছে আফগানিস্তানের নির্বাচন কমিশন। নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন। নির্ধারিত সূচি অনুযায়ী এ বছর ২২ মে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় তহবিল ও নিরাপত্তা উদ্বেগের কারণে নির্বাচন পেছানো হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর। আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণী লন্ডন সম্মেলনের দিন কয়েক আগে এ পদক্ষেপ প্রেসিডেন্ট হামিদ কারজাই এর সঙ্গে পশ্চিমাদের বিরোধ কমাতে সহায়ক হবে। কারণ পশ্চিমারা নির্বাচনের আগে সংস্কারের জন্য সময় চেয়ে আসছে। যাতে ২০০৯ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের মতো এ নির্বাচনেও কারচুপি কিংবা ভোট জালিয়াতির ঘটনা না ঘটে। আন্তর্জাতিক এক কূটনীতিক একথা জানান। তিনি নির্বাচনের নতুন তারিখটিও নিশ্চিত করেন। নির্বাচন কমিশন রোববার দিন শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, স্বচ্ছ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় নিয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিষ্ঠানগুলো সংস্কারের সুযোগ পেতে এটি খুবই বাস্তবসম্মত এবং বিচক্ষণ সিদ্ধান্ত। তবে শনিবার নির্বাচন কমিশনের প্রধান আজিজুল্লাহ লুদিনে দায়িত্ব কাল ফুরিয়ে যাওয়ার পরও যদি কারজাই তাকে পুননিয়োগ দেন, তবে আন্তর্জাতিক স