২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতির দুর্গতদের জন্য 'টেলিথন' শো

হাইতির ভূমিকম্প দুর্গতদের সাহায্যার্থে শুক্রবার বিখ্যাত অভিনেতা জর্জ ক্লুনি এবং হাইতির বংশোদ্ভূত র‌্যাপ সঙ্গীত তারকা ওয়াইক্লেফ জিনের নেতৃত্বে শতাধিক চলচ্চিত্র ও সঙ্গীত তারকা 'টেলিথন' শো করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 02:24 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

নিউ ইয়র্ক, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতির ভূমিকম্প দুর্গতদের সাহায্যার্থে শুক্রবার বিখ্যাত অভিনেতা জর্জ ক্লুনি এবং হাইতির বংশোদ্ভূত র‌্যাপ সঙ্গীত তারকা ওয়াইক্লেফ জিনের নেতৃত্বে শতাধিক চলচ্চিত্র ও সঙ্গীত তারকা 'টেলিথন' শো করেছে। 'হোপ ফর হাইতি নাউ: এ গ্লোবাল বেনিফিট ফর আর্থ কুয়াক রিলিফ' নামের দুঘণ্টার ওই শো বিশ্বজুড়ে টিভি চ্যানেল, অনলাইন ও মোবাইল ফোনে প্রচারিত হয়। সঙ্গীত শিল্পী এলিসিয়া কেইসের "প্রেলিউড টু এ কিস' গানটি দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এর পর অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা জর্জ ক্লুনি তার সূচনা বক্তব্যে বলেন, "হাইতির জনগণের আমাদের সাহায্য প্রয়োজন। তাদের জানা দরকার যে তারা একা নয়; আমরাও তাদের পাশে আছি।" দশ দিন আগে ক্যারিবীয় এ দ্বীপ দেশে প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে ১৫ লাখ মানুষ আশ্রয়হীন হওয়ার পাশাপাশি প্রাণ হারিয়েছে প্রায় ২ লাখ মানুষ। অনুষ্ঠানে গান-বাজনার পাশাপাশি হাইতির নিহত ও বেঁচে যাওয়া মানুষের গল্প বলা হয়। এর ফাঁকে অভিনেতারা ফোনের মাধ্যমে ত্রাণ সংগ্রহ করেন। স