২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একরকম বিমান নিরাপত্তা ব্যবস্থা চায় না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সব দেশে একই ধরনের বিমান নিরাপত্তা ব্যবস্থা চায় না। কারণ এমন হলে হামলা চালানোর সুযোগ সন্ধানীরা ফাঁক বুঝে হামলা চালাতে তৎপর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 03:14 PM

Updated : 24 Aug 2022, 06:18 PM

টোলেডো, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র সব দেশে একই ধরনের বিমান নিরাপত্তা ব্যবস্থা চায় না। কারণ এমন হলে হামলা চালানোর সুযোগ সন্ধানীরা ফাঁক বুঝে হামলা চালাতে তৎপর হবে। যুক্তরাষ্ট্রের হোম্যলান্ড সিকিউরিটি সেক্রেটারি জ্যানেট নেপোলিটানো শুক্রবার একথা বলেছেন। বিমান নিরাপত্তা জোরদার করা নিয়ে আলোচনা করতে ইউরোপ সফরকালে নেপোলিটানো বলেন, আমরা একইরকম বিমান নিরাপত্তা ব্যবস্থা এড়াতে চাই। কারণ একইরকম পদ্ধতি হলে সন্ত্রাসীরা এর ধরণ বুঝে ফেলবে এবং হামলা পরিকল্পনা করতে থাকবে। ডেট্রয়েটগামী বিমানে বোমা হামলা প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্র তাদের বিমানবন্দরগুলোতে পূর্ণ দেহ তল্লাশি স্ক্যানার ব্যবহার বাড়িয়েছে। তবে ইউরোপের কিছু দেশ প্রাইভেসি লঙ্ঘনের কথা বিবেচনা করে এখনও এ ধরনের স্ক্যানার ব্যবহার করার আগ্রহ দেখচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৫ ঘ.